ভালো থেকো তোমরা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
ভালো থেকো তোমরা
আজীবন পাশে থাকবে বলে হঠাৎ ছেড়ে যাওযারা!
ভালো থেকো তোমরা
হাসতে শিখিয়ে আবার কাঁদাও যারা!
ভালো থেকো তোমরা
ভালো থাকা টুকু কেড়ে নাও যারা!
ভালো থেকো তোমরা
মনের গভীরে থেকেও মনকে বুঝতে পারোনি যারা!
ভালো থেকো তোমরা
অনেকটা পথ এক সাথে হেঁটে মাঝখানে হাত ছেড়ে দেয় যারা!
ভালো থেকো তোমরা
আলোর পথকে অন্ধকারে ঢেকে দিয়ে যায় যারা!
ভালো থেকো তোমরা
ভালোবেসে পাশে থাকার অজুহাতে হঠাৎ নিখোঁজ হয় যারা!
ভালো থেকো তোমরা
রঙ্গীন জীবনকে রংহীন করে যারা!
ভালো থেকো তোমরা
হাত ধরে কাছে টেনে নিয়ে,হাত ছেড়ে দূরে হারায় যারা!
ভালো থেকো তোমরা
কথাপ্রিয় মানুষকে নিশ্চুপ করে দেয় যারা!
ভালো থেকো তোমরা
অভিনয় করেও জিতে গেলো যারা!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন