আমার ভ্রমণ - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
সংগ্রহে ভোরের রাত্রে শিশিরের খামে মোড়ানো,
স্মৃতির ভাঁজপত্র অনুভূতির নুতন এক পালকে।
যেখানে নেই কোনো রঙচঙে আবেদনময়তার জমকালো সাজ,
নেই বিদূষী রাজ্যলক্ষীর মাথায় মহার্ঘ পাথরের অথবা মূল্যবান হীরার কারুকার্যখচিত তাজ।
এখানে সকল মানুষ হয়নি অলসতার দাস,
ব্যস্ত সকল সব রাস্তা ঘাট,
চলে গাড়ি ঘোড়া অবিরত হুস হাস ।
নক্ষত্রগুলো যেন আকাশ থেকে সরে যায় অন্য এক গ্যালাক্সিতে ,
দীপ্তিময় চাঁদের চাহনি বারবার জানায় অজানা ইঙ্গিতে।
তারাগুলো থেকে শিহরণ এসে ভর করে হৃদয়ের নীরব প্রকোষ্ঠে,
কোলাহলময় পৃথিবীটা আমাকে আর মোহমুগ্ধ করে।
আত্মার ডানায় ভর করে পাড়ি জমাই অজানা এক দেশে,
আমি ভ্রমণ করছি সামুদ্রিক মাদকতার চাদরে ঢাকা স্যাঁতস্যাঁতে এক কুয়াশার শহরে।
যেখানে রাতপাখিদের নিয়ত শোভা অদৃশ্য অন্তরে ,
হাড়ে কাঁপন লাগা শীতের রাতে।
দূর্ভেদ্য ঘন এই কুয়াশা কেটে কেটে,
ব্যস্ত মফস্বলের আঁকাবাকা রাস্তায়।
পবিত্রা চাহনি ছমছমে রাতের আঁধারি-ঘোমটার আড়ালে,
তবুও আছে কিছু বিষাক্ত লতা ছড়ানো কান্না জলে।
নীরবে ভ্রমনে যেতে শুধু বার বার ইচ্ছে করে,
থোকা থোকা বর্ণচোরা প্রহরের এই আবডালে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন