আমাদের অ্যালবাম - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
একটা ছবি আজও আমার গভীর স্মৃতিতে আছে,
তোমার হাত ধরে দাঁড়িয়ে আমি।
তুমি পিছন ফিরে হেঁসে ,,,বললে আসি
অচেনা ঘোরে আমি পা বাড়ালাম ,,,,,,যাব তোমার সাথে।
মানা করলে না, তোমার চোখ প্রশ্ন করল যাবি,
হাত ধরে হাঁটতে থাকলাম তোমার সাথে
আরেকটা ছবি।
ছবিটা চোখের ভেতরে
যতবার খুঁজতে গেছি, কিভাবে যেন হারিয়ে ফেলেছি।
সে যাই হোক, এই তুমি বিয়ে করো নি?
উত্তর দিলে না।
আমি তোমার না বলাকে উত্তর ভেবে এগিয়ে গেলাম
আবার বললাম করবে না ,
উত্তর দিলে না।
আমি এগিয়ে গেলাম সাহস করে তোমার হাত ধরে
আর মুহূর্ত গুলো এক একটা ছবির মতন ফটো অ্যালবামে।
সারা পৃথিবী চাইছিল যখন
ফটোগুলো অ্যালবাম থেকে সরাতে
তখন সেখানে আরো কত ছবি জড়ো হচ্ছিল একসাথে।
আজ অসময়ে আমরা যখন অন্য একটা ফটোতে শুয়ে আছি
বালিশের মাঝে অজস্র টুকরো টুকরো ফটো।
তখন মনে হচ্ছে অ্যালবামটাকে বলি ঘুরে দাঁড়াতে
পুরনো ছবির ফটোগুলোতে যাতে আর ধুলো না জমে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন