খাঁটি বাঙালিয়ানা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

বাঙালিয়ানা বাঙালির  জীবনের আয়না,
পুরানো বাঙালি জীবন, নব্য বাঙালি আর চায় না।
যুগের সাথে আসছে পরিবর্তন,
বদলাচ্ছে বাঙালির চলন বলন।
ধুতির চলন উঠেই গেছে,
পাঞ্জাবীটা তবু এখনও আছে।
মেয়েদের সব পোশাকের  মাঝে,
শাড়িতে এখনও মন আছে মজে। 

অপবাদ ছিল ভেতো বাঙালি নামে,
এখন সেটাও বদলে গেছে পিজ্জা - চাউএর গুনে।
চা আর আড্ডা  জমুক যেখানেই,
তর্কের মগজে শান দিয়ে বাঙালি জয়ী সেখানে।
সংস্কার - সু আর কু, এদের মাঝের বিভেদরেখা,
বাঙালির পুজো অর্চনা আর বিজ্ঞান চর্চা।
ঘি - ভাতের চর্চা এখনকার বিরিয়ানির কালে, 
উৎসবের খোঁজ চলে অলস দুপুর পেলে।
কম্পিউটার যুগে হিসাবের লাল খাতা,
নিয়ম মেনে এখন রয়েছে বাঙালির প্রিয় হালখাতা।
মন্ডা মিঠাই, শৈশবের  রূপকথা আর ভূতের ভয়,
জন্মদিনে পায়েসভরা  বাটি বাঙালিয়ানার পরিচয়।
ভুঁড়ির যত্ন নেয় বাঙালী, থাকে বেশ খুশী,
লাল টিপেতেই লাগে মহিলাদের মনোরমা রূপসী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।