প্রিয়তমা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
আজকাল নিজেকে বড্ড বুড়ো লাগে,
সময় আর বয়সের ভারে, কেমন জানি ক্লান্তু হচ্ছি।
"প্রিয়তমা" সে আমার এক আকাঙ্ক্ষিত নাম।
আমার জীবনের পথ ধরে আসা,
এক পরিপূর্ণ মানবী, আমার অর্ধাঙ্গিনী ।
১৮ বছর বয়সে ঘরে এনেছিলাম
তাকে মায়ের পছন্দে,
দীর্ঘ পথ হেটেছি দুজনে,
২০ টি প্রেম দিবস কাটিয়েছি ভালোবাসায়, পরিপূর্ণতায় জীবনের ছন্দে.
এবারের ভ্যালেন্টাইনে আমি একা।
প্রিয়াকে বলতে চাই......
আমি আরো অনেক প্রেম দিবসে তোমাকে পাশে চাই,ভালোবাসতে চাই।
আজ আমার বড্ড একা লাগে প্রিয়া,
ভোরে জানালা খুলতেই, মিষ্টি হাওয়ার সাথে কথা বলি।বৃষ্টি এলেই তোমার কন্ঠে শুনি,-
"এই চলো বৃষ্টিতে ভিজি"।
তোমার প্রিয় বইগুলোর মাঝে তোমাকে খুঁজি।
তোমার প্রিয় গানগুলো শুনে তোমাকে চিনি।
প্রিয়া , তুমি থাকতে বুঝিনি,
কতটা যত্নে রাখতে, কত ভালোবাসতে আমায়।
আজ বুঝি, সেই তোমাকেই ফিরিয়ে দিয়েছি কত অবহেলায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন