দূষণহীন দীপাবলি - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

সবার কাছে একটা বিনীত অনুরোধ,
গড়ে তুলুন সবার মনে দূষণহীন পরিবেশ বোধ। 

এবার কালীপূজা ও দীপাবলি হোক শব্দবাজি হীন,
আলোর রোশনাইতে দূর হোক  সব তমসা - মলিন। 

শব্দবাজি সে তো একপ্রকার  শব্দ সন্ত্রাস,
বয়স্ক, শিশু, রোগী, পশুপাখিদের কষ্ট দিয়ে,
এ কেমন আনন্দ উচ্ছ্বাস? 

বারুদের গন্ধ ছড়ানো চারিদিক বিষময়,
আবালবৃদ্ধ বনিতা সকলেরই এতে শ্বাসকষ্ট হয়। 

দীপাবলি বা কালীপুজো হোক আলোর উৎসব সকলের,
নিজের পৃথিবীকে দূষিত করে, কী লাভ আমাদের ? 

সীতাকে উদ্ধার করে অযোধ্যায় নিয়ে আসা,
তাই তো শুরু উৎসব দীপাবলি ,
অশুভকে বিদায় করে , সবাই শুভকে নিয়ে চলি। 

প্রদীপের আলো ছড়িয়ে পড়ুক
মনের অন্ধকারতম প্রতিটি কোণে
শব্দের বাজি থাক কারখানা আর দোকানেই পড়ে,
এই বিশ্বাস নিয়ে সংকল্পবদ্ধ হই প্রতি জনে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।