কবিতা ও তুমি - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
হঠাৎ এমন একেকটা মূহুর্ত আসে,
ঝড়ের বেগে হয়ে যায় ওলোটপালোট সব।
তীব্র কিছুইনা অত্যন্ত সাধারণ কিছু ,
ঠেলে সরিয়ে দেয় আমায় এককোণায়।
একটু আগেও তো হাত মিলিয়েছি,
তছনছ হয়ে গেছে সংযমের শাসন।
আখরের কাছে নতজানু হয়ে গেলে তো
কবিতা হয়,দাবদাহেও বসন্ত আসে।
হয়ত একাগ্র হতেই পারিনি কখনো,
না তোমার কাছে অথবা কবিতার কাছে।
তোমায় পেলে তবে কেন বল,
কবিতাও ভুলে যাই নির্দ্বিধায়?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন