স্মৃতির পাতায় আজও তুমি - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
মনে পড়ে?
প্রিয়া , আমার সাথে তুমি একলা বিকেলে বৃষ্টিতে ভিজেছিলে
প্রিয়া , তোমার নরম হাতের উষ্ণতায় আমার হাতকে আশ্রয় দিয়েছিলে
যত্ন করে
মনে আছে?
প্রিয়া , তুমি অষ্টমীতে নীল শাড়িতে নীলাম্বরী হয়েছিলে
প্রিয়া , তোমার কস্তুরী মৃগী গন্ধ পেতে আসতে চেয়েছিলাম
আরো কাছে
প্রিয়া , স্নানশেষে তুমি খোলা চুলে কার অপেক্ষায় দাঁড়িয়েছিলে
জানালাতে
প্রিয়া , সেই বৃষ্টিস্নাতা মিষ্টি নারীকে লুকিয়ে দেখেছিলাম
একা ছাদে
প্রিয়া , তোমার নরম অধর আমার অধরে নিয়েছিলাম
লুকিয়ে অন্ধকারে
প্রিয়া , তোমার রূপের জ্যোৎস্না চোখে হারিয়েছিলাম
বারে বারে
প্রিয়া , তোমার কাঠবিড়ালীর মত লঘু পায়ের আলসেমিতে
নুপুর পরিয়েছিলাম
প্রিয়া , তোমার জীবন সাথী হবার
স্বপ্ন দেখেছিলাম
প্রিয়া , তোমার কালো ভীরু হরিণ চোখ শান্তি
দিয়েছিল
প্রিয়া , তোমার আলগা-খোঁপার বাঁধন খোলায় বৃষ্টি নেমেছিল
প্রিয়া , তুমি পারো নি বাস্তবতার হিসেব করতে গিয়ে আমার নারী হতে
প্রিয়া , তবে আজ কেন কাঁদো উপুড় হয়ে শুয়ে প্রতিরাতে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন