ও জীবন তোমার সাথে - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
জীবন পেয়েছিল সুখের দেখা ছোটকালে ,
জীবনটা তখন ছিল বয়সের ঢের আকালে ।
জীবনের বয়স বাড়ার সাথে সাথে ,
সুখ আড়ি করেছিল দিনেরাতে ।
ধীরে ধীরে সুখ'টা হায় ,
নিয়েছিল বিদায়।
সেই যে বিদায় নিলো আর আসেনি আমার কাছে ,
আর দ্যাখেনি ঘুরে জীবন কী হালে আছে ।
জীবন চলেছে নিজের পথে ধীরে ,
সুখ আর চায়নি জীবনকে ফিরে ।
থাকেনি থেমে জীবনের গতি ,
এগিয়ে চলেছে সে বুকে নিয়ে অসুখের বাতি ।
সময়ের ব্যবধানে দুঃখ হয়েছিল জীবনের সাথী ,
জীবনও দুঃখের প্রেমে পড়েছিল রাতারাতি ।
সে পরিণয়ের আজো ধরেনি ফাটল ,
আজো দু'জনে প্রেমেতেই অটল ।
একে বাঁচে না অন্যকে ছাড়া ,
দুঃখ ছাড়া যে জীবন সর্বহারা ।
প্রথম প্রেমকে যায় না ভোলা কোনদিন ,
যতই তা হোক না অসহায় অথবা হীন ।
জীবনের আজও সুখ'কেই মনে পড়ে সদা ,
যদি সে সুখ'টা ফিরে আসে কদা ।
জীবন তাহলে খুব খুশী হবে ,
তাকে নিয়েই সে বাকী সময় কাটাবে ।
সুখের নাই যে কোনই দয়া মায়া ,
ফিরে দেখেনি একবারও জীবনের ছায়া ।
তবু জীবন ছাড়ে না আশা কভু তার ,
যদি হয় সে জীবনের আরেকবার ।
জীবনের আশা ফিরে পেতে ভালবাসা ,
দুঃখে পোড়ে বুক তবু ছাড়ে না সে আশা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন