নিরুদ্দেশের পথে - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

এই দূষিত পৃথিবীতে এখনো বসন্ত আসে,আনমনে !
ঘোরলাগা অবাক করা পলাশ সকালে, হয়তো বা বাউরি-বাতাসের ছোঁয়ায় আলটুপটাপ মনকেমনে।
চোখ বুজলেই হলুদ অমলতাসের বন,অথচ  এই নিঃসঙ্গ বসন্তে মন নিজস্ব কোণ খোঁজে,চায় ভালোবাসার রঙে রাঙানো  নিজস্ব একান্ত ঘর । 

একটা আস্তদুপুর হেঁটে যায় নিরুদ্দেশের পথে,
চোখ বুজলেই বিকেল গড়িয়ে সন্ধ্যে নামে সুদূরে;
পূর্ণিমা রাতে কে যেন বাঁশিতে আনন্দ সুর বাজায়,
মুঠোয় অনন্ত নিয়ে জ্যোৎস্না মেলে আশ্চর্য ডানা।
তবুও কেন এমন বসন্তে মন বিশ্বস্ত ভালোবাসা খোঁজে,আজন্ম কাঙাল খোঁজে নিজস্ব ঠিকানা ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।