ক্ষমতা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

ক্ষমতার অহংকারে আর দাপটে
আইনকে রাখি আমার পকেটে ।
যারা সেলাম করে আমাকে
জানি ,ভালবেসে নয় করে ভয়ে
ভক্তি , শ্রদ্ধা ,সন্মান পাই ক্ষমতার জোরে ।
টাকার জোরে পাব আমি আরো ক্ষমতার দেখা ,
গাড়ি ,বাড়ি নাই তো আমি কিসের সমাজের হোতা !
সবাই শুধু চেনে টাকা আর ক্ষমতা।
জানি এই ক্ষমতার জোর থাকবে না চিরদিন ,
তাই ক্ষমতা হারানোর ভয়ে করি অহংকার প্রর্দশন। 

নিজের দুর্বলতা আর অক্ষমতা
ঢাকা দিতে করি অভিনয় উদারতা ।
জুলুমবাজি করি যাতে ভয় হয় শত্রুর মনে
জয়ী হতে আক্রমন করি দুর্বলের পানে ।
সত্যকে যে আমি বড্ড ভয় পাই
সত্যকে তাই মিথ্যা দিয়ে সরাই । 

দম্ভ হল অস্ত্র আমার
নিজের অক্ষম ঈর্ষাকে চরিতার্থ করার ,
অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমান করার ।। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।