ভাই বোনের খুনসুটি - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

একটি বোন পারুলের  আজ সাত ভাই চম্পা নেই,
স্বার্থের সংঘাতে হয়ে গেছে তারা আলাদা সবাই,
একা থাকে পারুল, থাকে সারা দিন চুপ করে,
বসে ভাবে এ সব ঝুটো সেন্টিমেন্ট ফেলবে ঝেড়ে। 

কানেতে হঠাৎ বাজে সে এক অস্ফুট ক্ষীণ ধ্বনি,
কে যেন ডাকে তাকে - শুনছ ওগো দিদিমণি ?
দেখে ছোট্ট এক অনামী ফুল ফুটে আছে ঝোপে,
কথাটা কিন্তু সে বলছে না  মোটেই বাজে। 

পারুল দিদি আজ তুমি নয় একা,দুর্বল
এখন তোমার দিকে হাত বাড়িয়েছে,দেখ কতজন,
নাইবা পেলে আপন ভাইয়ের হাতটা ধরতে,
অচেনা ভাইয়ের ভালোবাসা এখন তোমার হাতে ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।