অন্তঃসলিলা মন - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

চাইলে মন, সময়ের প্রবাহে 
পথও দ্বিধা হয়, দুটি পথ দুজনের।
তবুও কি দুভাগ হয় ?
যা থাকার , তা তো ভিতরেই থাকে
শাঁসের মতন।
বীজহীন কিম্বা সে বহুবীজ
এই প্রশ্নেরা বৃথা আজ।
শুধু জেনো , এখনও সে পর্দায়
এত জোর আছে,
সেই জোরেই ঢাকবো তোমায়।
বহুদূর, বহু যন্ত্রণার পথ।
আগামীর আহ্বান।
এস বুকে, মিলিত নন্দিত কম্পনে।
সবশেষে কোন এক সর্বনাশ
মোহময় পৃথিবীর এই এক খাঁজ
যেখানে হারায় সব,
ভাল থাকার প্রতীকী আবেশে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।