মায়ের হাতের রান্না - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

আমি ভোজনপ্রিয় নই
তবে বাঁচার জন্য খেতে তো হয়
তাই প্রাণভরে খাওয়া বলতে 
তখন আমার মায়ের হাতের রান্না
এখন মা নেই তাই বউয়ের হাতের রান্না
তৃপ্তি ভরে খাই। 

এর বাইরে কাজে থাকার সময়,
নেমতন্ন বাড়ি, কুটুম বাড়ি এবং হোটেল রেস্টুরেন্টে
খেতে হয়েছে
এখনও খেতে হয়
কিন্তু তৃপ্তি করে খাওয়া বলতে
আমার মায়ের হাতের
আর আমার বউয়ের হাতের রান্না। 

এই খাওয়া যে যত বেশি খেয়েছে
সেইই পেয়েছে
মায়ের মত এই পৃথিবীর অসীম সুখ
অপার আনন্দ আর আন্তরিক অনন্ত হৃদয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।