প্রিয় ম্যাগাজিন - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

বহু সহস্র জীবনের পাণ্ডু্লিপি থেকে তুলে আনি সর্বশেষ-
একটা ভয়ংকর গল্প কিংবা প্রেমের কবিতাগুচ্ছ!
প্রচ্ছদে আঁকা গাঁয়ের সাধারণ রমণী;
খেয়াঘাট,নৌকার গলুই।
রং ঢালি প্রচ্ছদে;
হলদে শাড়ীর আভায়-
রমণীর গা বেয়ে সোনা ঝরে,
ধোঁয়াশা খেয়াঘাট,কালচে নৌকো, গলুইটা মেটে বুঝি।
আকাশে  এঁকে দিই রামধনু, জীবন্ত হয়ে ওঠে প্রচ্ছদ!
ওই দিকে জীবনের কানাকানি শুনি-
সমতল উপত্যকায় 
ধাপে ধাপে পাহাড়ের গায়;
দিনগোনে প্রতীক্ষায় জীবন সাময়িকীর।
কবিতায় গল্পে লেগে থাকে জীবনের প্রাকৃতিক আভা-
অক্ষরে অক্ষরে,
চরণে চরণে।
নৈসর্গিক বৈকালে সবুজের মখমলে
বৃক্ষ-গুল্ম-লতা জীবনের সমস্ত প্রতীক হাতে পায়; একটা প্রিয় ম্যাগাজিন!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।