চাহিদার ভিড়ে - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

মনের চাহিদারা চারপাশে ভিড় করে দাঁড়িয়ে,
চোখের স্বপ্ন যেন নেশার সৃষ্টি করে ,
অবিন্যস্ত লেখনী খোঁজে –
শ্রাবনের মেঘ,হেমন্তের স্বর্ণালী আকাশ,পাতাঝরা শীতের রঙীন গোধূলি,।
মনের চাহিদার ভিড় ফুঁড়ে মনের আগুন ছোটে –
নিঃস্ব বাউলের পিছে,
কল্পনার সুরে বাঁধে মানসীর বেণী।
চাহিদার ভিড় হতে চুপে চুপে
কাব‍্য আসে-
অন্ধকার রাত পার করে 
জোছনার হাত ধরে
ভাবনালোকিত প্রতিভার দ্বারে।
পড়ন্ত বেলায় নুয়ে পড়া চাহিদার ভিড় ছিঁড়ে
বিকেলের রোদ-
নিরাশার ঝাপটায় হলুদ পাতায় পড়ে
মহাচেতনার পথ নির্দেশ করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।