ভরসার হাত রবি - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

এখন বড় দুঃসময় 
অজানা শত্রুর হুঙ্কার 
দিকে দিকে হতাশার জয়গান 
অসহায় মানস প্রতিমা 
সঙ্কট আবর্তে প্রিয় জন্মভূমি 
তবু আছে ভরসার হাত 
আছে জানি গীতবিতান। 
মননে আশ্বাস গীতাঞ্জলির 
কালবোশেখীর মহা তান্ডব 
থামবে খুব শীঘ্রই হয়তো 
নিষ্কলুষ মুক্তধারায় 
ভেসে যাবে ভাবনার জঞ্জাল 
শুষ্ক তৃণের মতো ...
শুধু তুমি পথ দেখিও প্রিয় 
নতুন প্রভাতে  
ছড়িয়ে দিতে মুঠো মুঠো 
উজ্জীবনী শক্তির প্রাণরশ্মি ...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।