আমার গল্প - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

একদিন, নিজের মনের দুয়ারে শব্দ করে 
প্রশ্ন করলাম - ভালবাসা কি ? 
মন বলল, ওহে উত্তর প্রার্থী - 
ভালবাসা কি কোন শব্দ  ? 
আমি বললাম, শোনো আমার মন – 
ভালবাসার নামে মানুষ অন্ধ প্রায়… 
হাসিল মন , রসিকতা করে বলল- 
ভালবাসা শব্দের ঠিকানা কোথায় ? 

আমি বললাম- অন্তরে, বুকে, 
বুকের মাঝে যেথা হৃদয় থাকে… 
হা হা করে হেঁসে মন বলল- 
এত সব শব্দ তুমি পেলে কোত্থেকে ? 
বললাম কেন ? 
তোমার রাজ্যে কি অন্তর নেই ?
বুকের মাঝে রয়েছে যে হৃদয়, 
তোমার রাজ্যে কি এর বিশ্বাস নেই ? 

মন বলল, আমি ক্ষুধা পেলে খাদ্য চাই, 
মোহ দেখিলে, তাকে জয় করতে চাই… 
ভোগের পরই সেই মোহ ভুলে যাই, 
আর পথ চলি নতুন মোহের আশায় !! 

আমি বললাম,  লজ্জা দিলে হে মন ! 
মন বলিল- বন্ধ কর, হয়েছে তো অনেক… 
আবারও বললাম, লজ্জা দিলে হে মন ! 
আবারও শুনলাম- বন্ধ কর, হয়েছে অনেক… 

আমি হতবাক, কিছুটা নির্বাক…
নিশ্চুপে চেয়ে থাকি মনের দিকে!
কিংকর্তব্য বিমূঢ় যেন,

মনে হলো আজ চেয়ে চারিদিকে…

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।