শীতের দেশে - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

শীত এলেই উষ্ণতা চায় অঙ্গ
মনের মানুষ তাঁর সাথে দেয় সঙ্গ
এবার শীতে কি ইচ্ছায় কাটবে রাত
ইচ্ছার প্রতিযোগিতায় হবে আমাদের সাক্ষাৎ।

কুয়াশার ভাষাই হবে পত্র, যত দেনা পাওনা
পত্রের গায়ে পড়ে রবে যেন প্রেমের বর্ণমালা
দমকা হাওয়ায় উড়ে যাবে সব বিষাদী কুমন্ত্রণ
খেজুর রসে মাখামাখি রবে স্বপ্নের আমন্ত্রণ ।

হাসিখেলায় কুয়াশার ভেজা স্নিগ্ধ পরশ মেখে
মশগুল পাঠে রঙ্গিন সুতোয় উড়বো মন বেঁধে
আঁকড়ে চরণ রবির কিরণ অঙ্গে মেখে মেখে
শীতের রাত গড়বো মোরা শিউলি পাতার খামে।

খামখেয়ালির শহর ছেড়ে যাইনা যতোই দূরে
শীত এলেই ইচ্ছের লড়াই জড়িয়ে রবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।