নার্সিংহোম - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

লাল পাড় শাড়ি  আর ঘোমটা দেওয়া মুখ,
নিষ্প্রদীপে এ ফিরে পাওয়া মোমবাতির শিখা;
দুটোর মধ্যে পার্থক্য হয় না কোনো
উষ্ণতা যে তোমার খুব প্রিয় ছিল
তোমায় নিয়ে ছুটে ছিলাম
আর. জি. কর… এন. আর. এস… এস. এস. কে. এম… আরো কত জায়গায়
তুমি তো জানো,
আধুনিক নার্সিং হোম পরিষেবার  সামর্থ্য আমার নেই
এমন কি এখন গাড়ি ভাড়াটাও সাধ্যের বাইরে
পৃথিবীটা কেন এত অসুস্থ মনে হয় আজ
সবাই তো বলেছিল সমস্ত কিছু ফ্রি চিকিৎসা হয় হাসপাতালে
তবে…
বলা মানেই কি প্রতিশ্রুতি
জানো, এই চোখ থেকে বের হয়নি একফোঁটা জলও
না না কাঁদছিনা আমি
সাদা পাতায় কলম ঘষা ছাড়া আর কি-ই বা পেরেছি জীবনে?
তাই বড় অসহায় আজ মনে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।