আমার ভালোবাসা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

কে দেবে আমায় একমুঠো বিশ্বাস
কে শুনবে আমার বুকের ঘন নিঃশ্বাস ??
তবুও মনে রাখি আশা
একদিন আসবে আমার ভালবাসা ।।
কুয়াশার চাদরে ঢাকা
কত চোখের জলে লেখা
আমার মনের কত কথা
হতাশা, গাঢ় নীল ব্যথা ।।
তবুও মনে রাখি আশা
একদিন আসবে আমার ভালবাসা ।।
ডায়রীতে বন্দী এলোমেলো কবিতা
প্রেমিকার আঁকা কাঠপেন্সিলের ছবিটা
একদিন পাবে ঠিক ছন্দ ভাষা
প্রেমিকের বোকা ভালবাসা ।।
আমাদের ঠোঁটের কোনে হাসি
ছড়িয়ে যাক শত রাশি রাশি,
গাঢ় নীল-অন্ধকার ভুবনে
ভোর হোক নতুন সূর্যের মিলনে ।।
একদিন হাত রেখে তোমার হাতে
শুরু হোক পথচলা সাজ-প্রভাতে
মুঠো ভরা বিশ্বাস নিয়ে শত আশা
আমার প্রেম, আমার পথচলা ।।
তবুও মনে রাখি আশা
একদিন আসবে আমার ভালবাসা ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।