স্মৃতিতে আঁকা প্রেম - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

পাখিও শীস দিয়ে ডাকে 
সমুদ্রের ঢেউও শোনায় গান
ঝাউয়ের বাগান পিছনে ফেলে এসে
প্রণিপাতে সারি স্নান। 

তবে যে বললে, তোমার চোখেও
বন্ধ হয়ে আছে পৃথিবীটা
বলো , সেখানে আছে কি আকাশ
নীল ভুলের বেশে ? 

ভুল থেকে ভুলে ফিরে
আমিও দেখেছি একা
মেঘপালকের সোঁদা অক্ষরে
বিরহী বিষাদ রেখা 

কিছু গূঢ় কথা, ছিলো কি আমারও
তোমারও কি কিছু গান?
ছন্দে, বর্ষার বৃষ্টি - ভেজা গ্রামোফোনে
অস্পষ্ট অস্ফুট- আনচান!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।