রাতের অতিথি - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

ঘুমন্ত শহর, নিঝুম রাজপথ
ল্যাম্প পোস্ট, রাতের নির্জনতা
পাড়ার পার্ক, কিংবা ফাঁকা ফুটপাথ
কেটে যায় অভিশপ্ত জীবন, দীর্ঘ রাত।

রাতের আগন্তুক ওরা
খুঁজে বেড়ায় মুক্তির স্বাদ!
খোলা আকাশ মাথার উপর সামিয়ানা
উপহাসের হাঁসি হাঁসে নির্বাক চাঁদ।

হ্যালোজেন ভেপারের আলোর নীচে
খোঁজে বেঁচে থাকার সুখ,
নূতন ভোরের অপেক্ষায়
ঘরহীন কিছু উটকো মুখ!

এখানে জীবন ধোয়াশায় ভরা, বর্ণহীন!
বৃষ্টি কাদা জল আর ভেজা বাতাস
কেটে যায় কত নির্ঘুম প্রহর,
অভিযোগহীন!

গরম হাওয়ায় কি কনকনে ঠান্ডায়,
কংক্রিটের বিছানায়, চাদর বিহীন!
এলিয়ে দেয় ক্লান্ত দেহখানি,
অচেনা অজানা কারো কাছে
তবু ওরা বাঁচে, হয়ে মুক্ত, স্বাধীন!

ব্যাঙাচির জীবন, কি আসে যায়!
অট্টালিকা আকাশ ছোঁয়া
দূরে কিংবা খুবই কাছে
নানা রঙীন আলোর ঝলকানি!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।