প্রথম বন্ধু - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

বন্ধু তুই কোথায় আছিস,
কেমন আছিস বল?
তোর কথা  পড়লে মনে
চোখে আসে জল।

সেই তো ছিল মজার সময়
খেলাধুলা - লেখাপড়ার দিন,
দিনে দিনে ঝাপসা হচ্ছে
ছেলেবেলার ঋণ।

কেমন করে যাচ্ছে ক্ষয়ে
প্রাণের বাঁধন সেই,
প্রথম বন্ধু তোকে ছাড়া একলা একা
আমি ভালো নেই।

আয় না আবার তালের পাতায়
বানাই সেই বাঁশি,
হাওয়ায় হাওয়ায় বাঁশির সুরে
বলি ভালোবাসি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।