প্রিয় বই - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

মানুষের সবচেয়ে ভালো বন্ধু হলো
একটা ভালো বই,
বই মানে তো সবার সেরা
জ্ঞানের শীর্ষে উঠার মই৷

বইয়ের মধ্যে পাই যে খুঁজে
হাজারো সৃজনশীলতার জ্ঞান,
বইয়ের মাঝে ডুবে থেকে
করি মা সরস্বতীর ধ্যান৷

বই মানে তো আলোর পরিবহন
বিশাল জ্ঞানের বাহন,
বইয়ের মাঝে পাই যে খুজে
জীবনের হাজার রকম কাহন৷

তাইতো আমি দিবানিশি
বইকে ভালোবাসি,
বইয়ের সাথে  হাঁসি আবার
বইয়ের সাথে কাঁদি ৷৷

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।