শেষ না শুরু? - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

দিনের শেষে  আমার  স্বপ্নের চাষ শুরু হয়।
উজ্জ্বল রবির আভা যখন মিইয়ে যায়,
গোঁধুলীর শুরুতে ঝাপসা বীজের বীজতলা বসে;
আলোর শেষ যে বিন্দুতে , অন্ধকার তো শুরুই হয় এখানে! 

হতাশার বানে যখন স্বপ্ন গুলো থৈ থৈ-
আমি ঘুরে  দাঁড়াই আবার স্বপ্নচারী হবো বলে।
হোক না একটা স্বপ্ন চুরমার, ভাঙুক না হাজার টা;
আমি তো করি স্বপ্নচাষ ।
যেখানে শেষ সেখান থেকেই শুরু স্বপ্নখেলা।
স্বপ্নের শেষ সইবো না,শেষেই শুরু।
শেষেই শুরু অথবা শুরুতেই শেষ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।