নীরব রজনী - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

রাতের নীরবতায় মনে পড়ে যায় স্মৃতিগুলো,
রোমন্থন করার মত স্মৃতিগুলো যেন
মনের আয়নায় বারে বারে ফিরে আসে,
যায় না আর ফিরে পাওয়া সেই সময়গুলো।

নীরবতার মাঝে সেই সময়গুলোতে  ফিরে আসা,
যেখানে মিশে আছে হাসি-আনন্দ আর ভালবাসা।
নির্জন এই রাতের প্রহরে বিনিদ্র মনে ধরা দিলো
ছবির  মত সেই ফেলে আসা  সোনার মুহুর্তগুলো।

আলো আর আঁধারের মাঝে হালকা ছায়া
জোনাকিরা মিটি মিটি জ্বলে উড়ে বেড়ায়।
ঝিঝিপোকাড়া রাতের নির্জনতা কেড়ে নিতে চায়
এরই মাঝে একাকীত্ব উকি দেয় মনের দরজায়।
উদাসী মনের সকল ভাবনাগুলো যেন
রাতের নির্জনতায় মিশে এক হয়ে যায়।

আকাশে মিটি মিটি তারাভরা রাত
রূপালী আলো নিয়ে জেগে আছে চাঁদ।
তাদের সাথে আরও আছে রাত জাগা পাখি
মনের ঘরে স্মৃতি আর স্বপ্নেরা করে মাখামাখি।

নির্জন রাতে যেন ফিরে পাওয়া যায় নিজেকে
কথা বলে আনমনে একান্তে নিজের সাথে,
ফিরে আসে আমার আত্নবিশ্বাস  জীবনপথে ,
এই স্মৃতি দর্শন দেয় মনে প্রশান্তি-উদ্যম
পরবর্তী সময়গুলো যেন হয় আরও কর্মক্ষম।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।