আত্মবিশ্বাস - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

আত্মবিশ্বাস

আমি নিশীথের অন্ধকারে সূর্যকে দেখি
আমার এক অজানা স্বপ্নে -
তার আলোর শক্তি আমার চোখে ভেসেছিল ।

মনের বিশ্বাসে তার যে ছবি এঁকেছিলাম
বৃষ্টির জলে তা ধুয়ে গেছে কিম্বা
ভেসে গেছে অন্য কোন মোহনায় ।

এলোকেশী ঝড় হয়ে সে এসেছিল
এসেছিল মুক্তিদাত্রীর মতো
বনলতা সেনের চোখ নিয়ে ।
উন্মত্ত ঝড়ের মতো চোখবাধা সমাজের
নগ্ন শরীরের কর্কট রোগ নিয়ে খেলেছিল ।
অসময়ের কবিতা লিখেছিল -
রাজপথ , প্রতিবাদ , মৌনমিছিল নিয়ে ।
সেদিন তার দু'চোখে আবিষ্কৃত হয়েছিল
ভয়ের এক নতুন সংজ্ঞা , বেঁচে থাকার আত্মবিশ্বাস ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।