প্রেমের উপহার - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

প্রিয়তমা,
কি  উপহার দেব তোমায় ?
সবই তো পেয়েছ তুমি
আমার এ হৃদয়, দেহ -
সবই তো তোমার পাওয়া।
তবে ! আর বাকি কি দেবার ?
হীরে - জহরত বা অলংকার !
সে তো আমার সাধ্য নেই,
আমার শুধু আছে কবিতার খাতা,
আর প্রাণভরা গভীর ভালোবাসা।
কবিতার ছত্রে-ছত্রে তো আছ তুমিই
তোমারই কলম, তোমারই কালি,
তোমারই কথা; আমি তো শুধু -
খালি সাদা পাতা ।
আর, ভালোবাসা ?
তার তো রন্ধ্রে - রন্ধ্রে আর হৃদয় জুড়ে
শুধু তোমারই নাম লেখা। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।