নদীর স্রোত - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

বহু স্রোত দেখল মানুষ বহু নদীর থেকে;
কিন্তু মন নদীর কত স্রোত পড়ল না তার চোখে।
হৃদয় স্রোত আছড়ে পড়ে হৃদয় নদীর পাড়ে;
আমার হৃদয় পড়ল ভেঙ্গে হৃদয় স্রোতের জোরে
একটিবারও দেখল না  কেউ হৃদয়ে চোখ রেখে।
আমার  মনের ভিটে বাড়ি হারিয়ে গেল পাষাণ-পাথর স্রোতে;
কোন বাড়িতে ঠাঁই পাবে মন অচেনা এই ভবে।
কোন চোখে তে দেখব আমি স্রোতের এই খেলা;
সব চোখের ই চাহনিতে পাই হাজার অবহেলা।
নিঃসঙ্গতা একাকী যায় রে বয়ে স্রোতের এই জ্বালায় ;
একটা মনও নেইরে পাশে পড়ন্ত এই বেলায় ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।