পরিচয় - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

জীবনের বেলা-অবেলার কিছু পরিচয় –
আজও ক্ষনিকের পরিচয়ের সরণি ছাড়িয়ে,
মেদুর পাকদণ্ডী পথ বেয়ে
ছুঁয়ে ফেলে হৃদয়ের নিবিড় শিখরদেশ।
গল্পবলা অলস এক বিকেলের হাত ধরে –
মাখে অস্তরাগের আলো,
মূলতানী রঙ নিয়ে খেলা করে
অনন্ত প্রসারিত ইছামতীর জল।
একলা মানুষের একলা আকাশে সেদিন –
নামে জ্যোৎস্না রাতের বাদল,
শত ঝিঁ ঝিঁ মুখরিত প্রান্তর
উদার হাত বাড়িয়ে, বলে – 

“একা নও বন্ধু, তুমি স্বজন,
পথের পরিচয়ে আমার প্রাণের আপন।”

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।