না বলা কথা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

আমার হৃদয়ের হৃদকম্পন বেড়ে যায়
তোমার চলমান দূরভাষে  রিং হবার শব্দে
এই বুঝি তুমি কথা শুরু করলে
কি বলব তোমায় তাই ভেবে আমি ভীত
যাক প্রথম রিংটি তুমি  ধরো নাই
আরেকটু ভাবার সুযোগ পেলাম তাই 
আবারও রিং হচ্ছে আর আমার
হৃদয়ে উঠছে কালবৈশাখী ঝড়
জানিনা কেন পাচ্ছি এতো ভয়?
আমি তো অন্যায় কিছু করছি না।
কেন বইছে হৃদয় জুড়ে  ঝড়ো হাওয়া 
তবে কি আমি তোমার প্রেমে পড়েছি??
এই কথা আমার মন বলছে না,
না আমি যে তোমার প্রেমে পড়িনি!
আমায় কেন ফোন করেছো??
আচমকা আমার ঘোর কাটে তোমার মায়াবী কন্ঠে
ভাবতেও দিলেনা, তোমায় কি বলব ?
আবার সেই একই প্রশ্ন কেন ফোন করেছ??
এবার আগের মত মায়াবী  নয়,একটু কঠিন ছিল।
আমি! ওহ তুমি কেমন আছো?
আজকাল তোমায় ভীষন মনে পড়ছিল,
তাই আর নিজেকে সামলাতে পারছিলাম না
আর কিছু বলবে??
এ যেন বিষাক্ত সাপের ফণা তোলা গর্জন শুনলাম
সাহস জুগিয়ে কম্পিত সুরে বললাম
কত কিছুই তো বলার ছিল তুমি---
আমাকে তুমি তে রেখেই  দিলো বিচ্ছিন্ন করে ।
হলনা বলা ভালবাসি তোমায়, কম্পিত গলায় উচ্চস্বরে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।