লড়াই - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

বিশ্বজুড়ে চলছে লড়াই, প্রতিপদে লড়ছে মানুষ,
বাঁচার জন্য,ক্ষুধার জন্য,খুঁজছে অধিকারের জোর। 
লাভ-ক্ষতির সমানে পাল্লা,অন্দরে বিষদাঁত,
মাংসে আপন,রক্তে দুশমন, হাঘরে পচাভাত,
শহর-গ্রাম,ধনী-গরীব, একে অন্যের সাথে ,
মুচি -মেথর, মূর্খ-পণ্ডিত, বিপদে হাত বাটে,
জোঁক-কেউটে খাচ্ছে কেড়ে, পায়ে তেল মাখিয়ে ,
করাতের মত দুদিকেই কাটে,স্বার্থ সর্বদা এগিয়ে,
বহুরূপী মুখোশধারী সর্বস্ব কাড়ে,
রাস্তায় রক্ত লাশের সাঁকো প্রতিটি দ্বারে,
প্রেমের পেয়ালা হারিয়ে গেছে , প্রলোভনে করে বশ,
লড়াই -এর আগুন জ্বলবে যুগযুগ, চেতনা থাকলেই ধস।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।