ওরা সত্যিই কি ভালো আছে?
ওরা কি সত্যিই ভালো আছে?
যে হাতগুলো আমাদের নরম হাত ধরে চলতে শেখাল,
যে নিরক্ষর হাতগুলো আমাদের অক্ষরজ্ঞানে জ্ঞানী করল,
যে কর্মব্যস্ত হাতগুলো থেকে আমাদের মুখে অন্ন তুলে দিল,
তারা সত্যিই কি ভালো আছে?
আমাদের ব্যস্ত জীবনে ওই হাতগুলোর খোঁজ কি রাখি?
সেই হাতগুলো এখন জরাগ্রস্ত অক্ষম,এখন নিঃশেষিত শক্তি,
ওদের প্রাণ শক্তিও শেষের পথে।
আমরা কি একবারও সেটা বোঝার বিন্দুমাত্র চেষ্টা করেছি?
এই ব্যস্ত ছুটে চলার যুগে আমরা কি একবারও ওই অকেজো হাতের উপর হাত রেখেছি?
রাখলে বুঝতে পারতে কিভাবে দধীচির মতো শক্ত হাতে নিরাপদ আশ্রয় দিয়েছে।
এই দেখনদারির যুগে শুধুমাত্র দেখানো নয়, প্রয়োজন একটু ভালোবাসার স্পর্শ, একটু উষ্ণতা।
একবার শুধু একবার সেই জরাগ্রস্ত হাতগুলোর ধরে বলো আমরা আছি, আমরা আছি।
একবার বলো আমরাই তোমাদের অবলম্বন,আমরাই তোমাদের লাঠি ।
যদি আমরা সময়ের গতিতে সব ভুলে যাই ভবিষ্যতের নব প্রজন্ম আমাদের ক্ষমা করবে তো?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন