একটি মিথ্যা ভালোবাসার গল্প
“একটি মিথ্যা ভালোবাসা” মানুষকে জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় , তার জীবন থেকে কেড়ে নেয় অনেক গুলো বছর, কেড়ে নেয় হাসি খুশী থাকা “সেই আমিটাকে”।
ভালোবাসা তাকে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে একা বেঁচে থাকতে হয়, তার চোখে ভালোবাসাকে “অপরাধী” করে দিয়ে গেছে। একটা সময় ছিল ভালোবাসার মানুষের সাথে কথা বলতে খুব ইচ্ছে করতো, সবসময় তাকে দেখার জন্য পাগলের মতো ছটফট করতাম।
কিন্তু তখন তোমার এই মানুষটার জন্য একটুও মায়া হয়নি, আর এখন শুধু তোমার সাথে নয়, কারো সাথেই কথা বলতে ইচ্ছে করেনা, আগে একা থাকলে দমবন্ধ হয়ে আসতো, কিন্তু এখন একা থাকতে খুব ভালো লাগে।
তুমি একটি শিশুকে বললে, "চকলেট খাবি, চল দোকানে যাই। " দোকান থেকে তাকে চকলেট কিনে দিলে। বললে বাড়িতে ফিরে খাবে। ছেলেটি বাড়ি ফিরে এসে চকলেটের প্যাকেটটা ধীরে ধীরে খুললো যাতে একটুও চকলেট নষ্ট না হয়। সে প্যাকেটে লেগে থাকা কিছুটা চকলেট বেশ তৃপ্তিভরে চেটে খেলো। এরপরে আসল চকলেটের কামড় বসাতে যাবে, এমন সময়ে, তুমি চকলেটটি কেড়ে নিয়ে পালিয়ে গেলে।
এমন অবস্থায় ছেলেটির মনের অবস্থার কথা ভেবে দেখ।
"প্রেম" ঠিক ওই চকলেটের মতন অত্যন্ত মধুর। আপনি শুধুমাত্র অভিজ্ঞতার জন্য প্রেম করতে চেয়ে, আপনার প্রিয় মানুষটিকে স্বপ্ন দেখিয়েছেন, ভালবাসার স্বপ্ন, ঘর বাঁধার স্বপ্ন।
এখন আমার কাছে মনে হয় মানুষদের কাছ থেকে দূরে থাকলেই বাঁচি, তোমাকে আমি বলেছিলাম আমার সাথে এমনটি করোনা, আমাকে এতো কষ্ট দিও না, কিন্তু তুমি সেদিন আমার কোনো কথাই শুনোনি।
দেখো এখন আমার আর ভালোবাসার প্রতি কোনো অনুভূতি নেই “শুধু তোমাকে এটাই বলবো” কোনোদিন এভাবে কারো মন ভেঙ্গে দিও না, কারণ মন ভাঙ্গার যন্ত্রণা যে কতো কষ্টের, এটি যদি তুমি একবার অনুভব করতে পারতে, তাহলে এভাবে আমাকে ধোঁকা দেওয়ার কথা কোনোদিন চিন্তাও করতে না।
আপনার মতন অপরদিকের মানুষটি অভিজ্ঞতার জন্য প্রেমে পড়েননি, আপনাকে সত্যি ভালোবেসেছে। আপনার চলে যাওয়া পরে তার সুন্দর জীবন খারাপদিকে মোড় নিতে পারে। প্রেম যখন খারাপ দিকে চলে যায় জীবন মধুর থেকে তিক্ততে পরিণত হয়।
তাই অভিজ্ঞতার জন্য অনেক বিষয় পেয়ে যাবেন, এক্ষেত্রে প্রেম বিষয়টিকে বাদ দেওয়াই শ্রেয়।
তথ্য : আন্তর্জাল, বিভিন্ন পত্রিকা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন