সম্প্রীতির সংগ্রাম

"জীবন হলো প্রতিনিয়ত একটি নতুন যুদ্ধ ।"

বিকেলবেলা কলেজ শেষ হবার পরে যে আড্ডাটা জমে কলেজের কিছু অন্তরঙ্গ বন্ধুদের মধ্যে, তাতে মাঝে মাঝে ঝালমুড়ি, চাট, ফুচকা ইত্যাদি চলেই আসে। আর সকলে সেই খাবারটা খুবই উপভোগ করে।
এরকমই একদিন চাট খাবার উদ্দেশ্য নিয়ে বেরিয়ে গিয়ে সুপ্রিয়ারা পৌঁছলো ওদের কলেজের কাছের একটি চাটের দোকানে। দোকানটায় ঢুকে দেখা গেল, দোকানটা একটু অন্যধরনের চিন্তাধারায় সাজানো।

"A certain type of imperfection can only be realized through limitless accumulation of imperfect"

চাট খেতে খেতে এই লাইনটায় চোখ লেগে গেল সুপ্রিয়ার । খুব অদ্ভুত লেগেছিল। লেখাটা চেনা চেনা লাগলো,তার পর মনে পড়লো লেখাটা হারুকি মুরাকামির । নতুন এই চাটের দোকানের ছেলেটা শিক্ষিত দেখেই বোঝা যায়। চাটটা ও বেশ ভালো বানায়। সুপ্রিয়া প্রায়ই আসে কলেজ ফেরত। সবাই যখন অবসর পেলে মোবাইল নিয়ে ঘাঁটতে থাকে, তখন ওকে দেখেছে বই পড়তে। ওর কাছে বাংলা বই দেখেছিল, একদিন ইংরেজি একটা বই ও দেখেছে। কারোর ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ দেখানো সবসময় ঠিক না। তাও আবার সামান্য চাটওয়ালা । ছেলেটাকে দেখতে ভালো ও ফর্সা টুকটুকে, কিন্তু আজ যখন চাট দিলো একটা বই এর পাতা ছিড়ে আর এই প্রিয় লাইনটা তখনই চোখে পড়লো, সুপ্রিয়া বেশ বিরক্ত হলো। তাই জিজ্ঞেস করলো,
" বই এর পাতা ছিড়ে ফুচকা দিচ্ছেন কেন?" ছেলেটা বললো, " আজ আসলে পাতা আনিনি। বাড়ি অনেক দূরে। এখন যদি যাই ব্যবসা নষ্ট হবে। যতটা পড়া হয়েছে ততটা অব্দি ছিঁড়ে চাট দেব। তার পর চলে যাবো"।
" আপনি হারুকি পড়েন? তাহলে চাট ?"
" পড়তে দোষ কোথায়, শুধু অনেক বড় বড় কথা বলতে পারিনা। জানেন তো দিদি পকেটে টাকা না থাকলে কি বা রবীন্দ্রনাথ আর কি বা মুরাকামি"
" আপনি তো ভালোই শিক্ষিত, চাকরি চেষ্টা করেন নি?"
" করেছিলাম, শিক্ষা দেবার চেষ্টা করবো ভেবেছিলাম, জীবনের অভিজ্ঞতা দিয়ে আর আমার যত বই পড়েছি সব দিয়ে নতুন প্রজন্মকে গড়বো ভেবেছিলাম, কিন্তু তার জন্য টাকা লাগে যে। অনেক অনেক টাকা। মাঝে বাবা মা দুজনেই মারা গেল, তাই এখন চাট বেচি আর টিউশনি করি"।
" তাতে চলে যায়? নিজের আত্মসম্মান এর কাছে ছোট হয়ে যান না?" 
একটু উদাস গলায় বলে উঠলো," আমি একজনকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতাম জানেন, ও মুরাকামি এর একটা কথা বলতো, Taking crazy things seriously, is a serious waste of time, চোখের সামনে যখন দেখি যারা অযোগ্য তারাও অনেক উপরে। Then self respect is a crazy thing madam. She left me because I dont have job, I have none to love me, none to take care of me, except myself. Do you really think I will care about what people will think of me? when I have no one to ask me, how are you karna ? আচ্ছা ঝালটা কি বেশি হয়েছে আপনি কাঁদছেন কেন?"

সেদিন বাড়ি ফিরে সুপ্রিয়া ভাবে ওকে কিছু করতে হবে, সমস্ত জীবন সুখ স্বাচ্ছন্দ ভোগ করা আর ইনস্টাগ্রামে I love myself সেলফি দেওয়া সুপ্রিয়া ভাবে জীবনে একবার কিছু করতে হবে, একটা মানুষের জন্য। ওর অনেক ফলোয়ার, ও একটা পোস্ট দেয়, kafka on the চাট , the best চাট of the town, made with love and humility.

এক বছর পরে :
দক্ষিণ কলকাতার শহরতলীতে একটা ছোট দোকান খোলে কর্ণ , চাট পার্লার। অনেক রকম চাট পাওয়া যায়, যেগুলো ও নিজে পছন্দ করে না। সাথে একটা ছোট লাইব্রেরি রেখেছে। কেউ কেউ চাটের পরে চা- টা বা ঠান্ডা পানীয় খায় বই পড়তে পড়তে। ও বলে দেয় কোনটা ভালো কোনটা খারাপ। পছন্দ অনুযায়ী বই তুলে দেয়। অনেক সময় অনেক ফুড রিভিউ বা ইন্সটাতে পোস্ট এর জন্য ছেলে মেয়ে আসে। ওরাই পাবলিসিটি করে। মাসে যা ইনকাম করে তাতে চাকরি পেয়েও ও অত পেত না। তবে ওর পড়ানোর ইচ্ছেটা যায়নি। দোকানের কাছেই বস্তি আছে, ওখানে গিয়ে পড়ায়, বিনা পয়সায়। কর্ণর মতো ওর লক্ষ্যতে ও 
স্থির । ওকে ভবিষ্যত গড়তে হবে, শিরদাঁড়া যারা বেচে দেয়না এমন মানুষ গড়তে হবে।

ও আর কাউকে ভালোবাসতে পারেনি, যে মানুষটা ওর পকেটে টাকা ছিল না বলে কথা দিয়ে চলে গেল, তার কি মনে পড়ে ওকে? "If you remember me, then I dont care if anyone forgets" এই বিশ্বাসটুকু নিয়েই ও মুখের হাসি বজায় রাখে, যদিও ওর মনটা ভারি হয়ে যায় তখন।

মাঝে মাঝে সুপ্রিয়া আসে, ফ্রী তে ফুচকা খেতে। ওই নাম দিয়েছে চাট পার্লার এর,

সম্প্রীতির সংগ্রামের চাট ।

ঢুকেই একটা বড় করে লেখা ও বাঁধিয়ে রেখেছে, যেটা ওর জীবনের সব চেয়ে বড় নোঙ্গরের মত কাজ করে,

"Once the storm is over, you wont remember how you made it through,how you managed to survive. You wont even be sure whether the storm is really over, but one thing is certain, when you come out of the storm, you wont be the same person who walked in. That's what the storm is all about."
এই বিশ্বাসকে পাথেয় করে ওর সম্প্রীতির সংগ্রামটা লড়ছে আর ধীরে ধীরে ছোট ছোট পায়ে সাফল্য পাচ্ছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।