কাগজের নৌকো
কাগজের নৌকা বানিয়ে কেউ
চুপচাপ ভাসিয়েছে তা জলে।
পাশে চলে রেলগাড়ি ঝমাঝম,
কেউ বেশি বা কম নিজের কথা বলে।
সন্ধ্যের বেলায় ফেরার সময় কার মুখ দেয় উঁকি
কার কথা আজো বাজে কানে আর প্রাণে !
তাই তো করে সারাজীবন ভর খোঁজাখুঁজি,
এতোদিন পরে বুঝি জননী শব্দটার মানে।
একই ঘর একই বাড়ি,
সাথে দুষ্টুমি বাড়াবাড়ি—
তাঁর কথা কখনো শুনিনি
অবাধ্য ছেলেটা আজ স্মৃতির পিছনে হাঁটে,
বহু যন্ত্রনায় বোঝে ভালোবাসা মানেই জননী।
কাগজের নৌকো হেলে দুলে যায়।
দিনটা কাটে শুধু ব্যস্ততায়
রাতটা কাটে জননীর স্মৃতির পানে —
রাতটা কাটুক ঘুমাপাড়ানি গানে .....
#কাগজেরনৌকো #শিশুদেরখেলনা #ক্রাফটিং #বাংলাদেশীসংস্কৃতি #শিল্পকলা #সৃজনশীলতা #কাগজেরশিল্প #নৌকোরসৃষ্টি #শিক্ষামূলকখেলা #বাচ্চাদেরক্রাফট

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন