রিইউনিয়ন
সময়ের সাথে প্রতি বছর
ফিরে ফিরে আসে প্রিয় চেনা অবসর।
স্মৃতির সরণিতে হাঁটতে হাঁটতে স্মৃতির মনিকোঠায়,
ক্লান্ত পথিক থমকে দাঁড়িয়ে একবার ফিরে তাকায়।
ফিরে পাবার তীব্র আকাঙ্খায় ঠিক ফিরে পায়,
সে তখন ছুঁড়ে ফেলে দেয় তার জীবনের সব দায়।
দমকা সম্পৃক্ত আবেগে তরল বন্ধুত্বের নেশায়,
মৃত বিবর্ণ মুহূর্তগুলো আবার জ্যান্ত হয় অবলীলায়।
এভাবেই স্মৃতির উৎস মুখে থেকে আবার ফেরা,
আবার একসাথে আমরা, বন্ধুরা প্রতি বছর পর.....…
🔖:রিইউনিয়ন
বন্ধুত্ব
কলেজ স্মৃতি
নস্টালজিয়া
বাংলা গল্প
স্মৃতির গল্প
বাংলা ব্লগ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন